আমাদের গল্প

ছুটি মানে শুধু
গন্তব্য নয়

এটি মানুষ, মাটি, খাবার আর ফিরে আসার পরও মনে থেকে যাওয়া ছোট ছোট মুহূর্ত।

chuti.xyz

বাংলাদেশের শিকড়,
পৃথিবী দেখার সাহস

আমাদের বিশ্বাস, ভালো ভ্রমণ শুরু হয় মন দিয়ে শোনা থেকে। আপনি কেমন ছুটি চান, কার সঙ্গে যাচ্ছেন এবং কী মনে নিয়ে ফিরতে চান—সেই গল্প থেকেই পরিকল্পনা শুরু।

দেশের ভেতরে আমরা স্থানীয় অভিজ্ঞতা, দায়িত্বশীল ভ্রমণ এবং ছোট ব্যবসার সঙ্গে কাজকে গুরুত্ব দিই। বিদেশ ভ্রমণে স্বচ্ছ তথ্য, বাস্তবসম্মত itinerary এবং সহজ সহায়তা রাখি সামনে।

মাটি

শিকড়ের প্রতি সম্মান

স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতিকে সম্মান করে ভ্রমণ আয়োজন।

মানুষ

আন্তরিক সম্পর্ক

Customer নয়—প্রতিটি ভ্রমণকারী আমাদের পথসঙ্গী।

মায়া

ছোট বিষয়ে যত্ন

সময়ের হিসাব থেকে পরিবারের প্রয়োজন—খেয়াল রাখি সবকিছুতে।

আপনার পরের গল্পটা কোথায়?

একটি ফোনেই শুরু হতে পারে নতুন পথের পরিকল্পনা।

আমাদের সঙ্গে কথা বলুন